× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

ভূয়া কোম্পানি খুলে সাড়ে ৭ কোটি টাকা আত্মসাত, গ্রেফতার ১

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
সাড়ে ৭ কোটি টাকা আত্মসাত

নোয়াখালীর বেগমগঞ্জে সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে থাকা মো. ছানাউল্যাহকে (৪১) গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত মো.ছানা উল্যাহ (৪১) উপজেলার একলাশপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার একলাশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, ২০১২ সালে মো. ছানাউল্যাহ তার কয়েকজন সহযোগীকে নিয়ে ‘নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড’ নামে একটি ভুয়া কোম্পানি খুলে প্রতারণা শুরু করেন। তিনি অধিক লভ্যাংশের আশ্বাস দিয়ে ৩০০ গ্রাহকের সাত কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকেন। পরে আদালতে মামলা হলেও দীর্ঘদিন পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানামূলে প্রতারক মো. ছানাউল্যাহকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..