× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর উন্নয়ন-দর্শনকে সামনে রেখে কাজ করতে হবে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
বঙ্গবন্ধুর উন্নয়ন-দর্শন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনকে সামনে রেখে সরকারি কর্মচারীদের কাজ করতে হবে।

মঙ্গলবার (২৬ জুলাই) পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আয়োজিত ‘বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা ও বাংলাদেশের উন্নয়ন প্রশাসন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনকে ভিত্তি করে এদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তাই সরকারি কর্মচারীদের বঙ্গবন্ধুর সেই দর্শনকে সামনে রেখে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. বদরুল আরেফিন, প্রধানমন্ত্রীর প্রাক্তন মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. বিনায়ক সেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..