× Banner
সর্বশেষ
বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল – স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার  মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক

বৃষ্টির ভাপসা গন্ধ দূর করার ঘরোয়া উপায়

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০২২
বৃষ্টির ভাপসা গন্ধ দূর করার ঘরোয়া উপায়

সময়টা এখন এমনই—কখনও একটানা ঝুম বৃষ্টি, আবার কখনও হুটহাট বৃষ্টি। হঠাৎ বৃষ্টিতে ঝামেলাও নেহাত কম নয়। বর্ষাকালে পোশাক-আশাক, ঘরবাড়ির দেয়াল ও বিভিন্ন আসবাবের নিতে হয় বিশেষ যত্ন। কারণ দেয়ালের স্যাঁতসেঁতে ভাব থেকে পুরো ঘরটাই যেন গুমোট হয়ে পড়ে।

বর্ষাকালে রোদ লুকিয়ে থাকে মেঘের আড়ালে। পর্যাপ্ত রোদের অভাবে জামাকাপড় শোকানো সম্ভব হয় না। ভিজে জামাকাপড়গুলো ঘরেরই সুবিধামতো একটি কোণে মেলে রাখা ছাড়া কোনো উপায় থাকে না। ভিজে জামাকাপড় ঘরে শোকানোর ফলে ঘরময় কেমন একটা স্যাঁতসেঁতে গন্ধে ভরে যায়।

তা ছাড়া, এই সময়ে এমনি বর্ষার ছাঁট আসার কারণে জানলা বন্ধ করে রাখা হয়। বাইরের আলো-বাতাস ঢুকতে পারে না। সব মিলিয়ে ঘরে ঢুকলেই একটা ভ্যাপসা গন্ধ নাকে আসে। সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। কয়েকটি ঘরোয়া টোটকা প্রয়োগ করেই ঘরের গন্ধ দূর করতে পারেন।

১. ভ্যাপসা গন্ধ দূর করতে ঘরের কোনো একটি উঁচু জায়গায় বাটিতে কিছুটা ভিনিগার ঢেলে রেখে দিন। ভিনিগার ঘরের গন্ধ শুষে নেবে।

২. বাজারে সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেগুলো মাঝেমাঝে জ্বালিয়ে রাখতে পারেন। ঘরের শোভাও বাড়ল, আবার গন্ধও কাটল।

৩. পছন্দের গন্ধের রুম ফ্রেশনার ব্যবহার করুন। গন্ধ অনেক ক্ষণ স্থায়ী হবে এমন বৈশিষ্ট্যযুক্ত ফ্রেশনার কিনুন।

৪. বৃষ্টির সময়ে জানলা বন্ধ রাখলেও থেমে গেলে জানলা খুলে দিন। এতে বাইরের ঠান্ডা হাওয়া এসে ভ্যাপসা ভাবটা অনেকটা কেটে যাবে।

৫. জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। বর্ষায় সপ্তাহে এক বার করে পর্দা পরিষ্কার করুন।


এ ক্যটাগরির আরো খবর..