দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন ॥ বিভিন্ন উৎসাহ মধ্য দিয়ে চলছে তা থৈ নৃত্যাঙ্গনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান প্রস্তুতি ।
দিনাজপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আগামী ২৪ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতেই তা থৈ নৃত্যাঙ্গন এর পরিচালক মাহমুদা ইতির নির্দেশনায় চলছে এই মহড়া ।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বিশেষ অতিথি জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুহিদ, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ সহ অনেকে ।
অনুষ্ঠানে তা থৈ নৃত্যাঙ্গনের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা পাশে ছিলেন এবং উচ্চতর শিক্ষা গ্রহণে বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন সেসব প্রশিক্ষনার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে ।