× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রথম অর্জন স্বাধীনতা,দ্বিতীয় অর্জন পদ্মা সেতু-চিত্রনায়ক ওমর সানী

ACP
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০২২
প্রথম অর্জন স্বাধীনতা,দ্বিতীয় অর্জন পদ্মা

বাংলাদেশের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেছে। শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘদিনের লালিত এই স্বপ্ন পূরণ হওয়ায় গোটা দেশে বইছে আনন্দের উচ্ছ্বাস। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মনে খুশির জোয়ার বইছে। কেননা এখন থেকে তাদেরকে আর ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করতে হবে না। মাত্র কয়েক মিনিটেই খরস্রোতা পদ্মা নদী পাড়ি দিতে পারবেন।

পদ্মা সেতু বাস্তবায়নে দেশের তারকারাও উচ্ছ্বসিত। চিত্রনায়ক ওমর সানী তার ফেসবুকে লিখেছেন, ‘আমার বাড়ি বরিশাল, গৌরনদী। জন্ম কালীগঞ্জ, জিনজিরা, ঢাকা। আমার শ্বশুরবাড়ি সাতক্ষীরা, খুলনা। পদ্মা সেতু আমার লাগবে, আপনার লাগবে। আমাদের গর্ব পদ্মা সেতু। আমাদের প্রথম অর্জন স্বাধীনতা আর দ্বিতীয় অর্জন পদ্মা সেতু। সমালোচনা নয় আসুন আমরা এক মুখে বলি, আমাদের পদ্মা সেতু।’

প্রসঙ্গত, পদ্মার তীরে আয়োজিত সুধী সমাবেশস্থলে হেলিকপ্টারে করে পৌঁছান প্রধানমন্ত্রী। সমাবেশে তিনি বক্তব্য দেন। সুধী সমাবেশে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভিন্ন বাহিনীর প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

উদ্বোধনের আগে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মাওয়ায় স্থাপিত টোল প্লাজায় টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..