× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

নিউজ ডেস্ক

আজ নারী উত্যক্তকরণ প্রতিরোধ দিবস, গতবছরের চেয়ে বেড়েছে দ্বিগুণের বেশী ঘটনা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০২২
নারী উত্যক্তকরণ প্রতিরোধ দিবস

আজ (১৩ জুন) ‘নারী উত্যক্তকরণ প্রতিরোধ দিবস’। আমাদের দেশে ইভটিজিং বা যৌন হয়রানির মাত্রা ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। প্রথম বারের মতো ২০১০ সাল থেকে রাষ্ট্রের নাগরিক হিসেবে নারীর স্বাভাবিক চলাচল, জীবনযাপন অবাধ, সমুন্নত করা ও তাদের অধিকার এবং সম্মান বজায় রাখার উদ্দেশ্যে এ দিবস পালন করা হয়।

সভ্যতার সূচনালগ্নে পুরুষের পাশাপাশি নারীর অবদান অনস্বীকার্য। নারীর ভূমিকা সমাজ-সভ্যতার অগ্রযাত্রার ইতিহাসে সমান্তরাল। কিন্তু তারপরও নারীরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছে। বিশেষ করে স্কুল ছাত্রীদের প্রতি বখাটেদের উত্যক্তকরণে নেয়া হয়েছিল তাগিদ ও কর্মসূচি। এর পরের বছরও দিবসটি সবার মাঝে আলোড়ন তোলে। কিন্তু চলতি বছর এই বিশেষ এবং প্রয়োজনীয় দিবসটি ঘিরে উল্লেখযোগ্য কোনো কর্মসূচি নেয়া হয়নি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বিষয়ে স্বতন্ত্র আইন প্রণয়ন ও তা প্রয়োগের জন্য সচেষ্ট হয়ে ব্যাপক কর্মসূচি নিয়ে থাকে। প্রাথমিক পর্যায়ে প্রণয়ন করা আইনটি একটি আলাদা আইন হিসেবে দেখানো হলেও পরবর্তীকালে সেটা নারী নির্যাতন আইনের আওতায় অন্তর্ভূক্ত করা হয়।

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম জানিয়েছে, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া সত্ত্বেও ২০২০ সালের চেয়ে ২০২১ সালে শিশু ধর্ষণের সংখ্যা প্রায় দ্বিগুন। কন্যা শিশু ধর্ষণের সংখ্যা বেড়েছে ৭৪.৪৩ শতাংশ।  ২০২০ সালে শিশু ধর্ষণের সংখ্যা ছিল ৬২৬ আর ২০২১ সালে বেড়ে ১ হাজার ১১৭ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে একক ধর্ষণের শিকার ৭২৩ জন, দলবদ্ধ ধর্ষণের শিকার হয় ১৫৫ জন, প্রতিবন্ধী শিশু ১০০ জন এবং অন্যান্য ১৩৯ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের মে মাসে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা; ধর্ষণ, হত্যা ও পারিবারিক সহিংসতার ঘটনা বিগত মাসগুলোর তুলনায় অধিকাংশ ক্ষেত্রেই বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। মে মাসে ৪১৪টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যা গত মাসের তুলনায় ৪৭টি বেশি। এ মাসে ধর্ষণের ঘটনা ৮৪টি, বিগত মাসে যা ছিল ৭১টি। সংঘবদ্ধ ধর্ষণ ২২টি, যা এপ্রিল মাসে ছিল ১৪টি, ধর্ষণ ও হত্যা ৪টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে চারজন কিশোরীসহ ১০ জন প্রতিবন্ধী ও দলবদ্ধ ধর্ষণ শিকার হয়েছে প্রতিবন্ধী একজন কিশোরী ও দুজন নারী।


এ ক্যটাগরির আরো খবর..