× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

পঞ্চগড় জেলা প্রতিনিধি(এন এ রবিউল হাসান লিটন)

পঞ্চগড়ের বোদায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ের বোদায় পিকআপ ভ্যানের ধাক্কায় লুৎফর রহমান (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
৯ জুন (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা ক্যাম্পের সামনের রাস্তায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত লুৎফর রহমান একি ইউনিয়নের গোপিপাড়া গ্রামের মৃত হেমাছউদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মোটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলো লুৎফর রহমান। এসময় দ্রুতগামী একটি পিকাআপ ভ্যান পিছন দিক থেকে লুৎফর রহমানের মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলসহ লুৎফর রহমান রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে মারা যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।


এ ক্যটাগরির আরো খবর..