× Banner
সর্বশেষ
স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার

কালীগঞ্জে হোমিও ডাক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৫মার্চ’২০১৬:ঝিনাইদহের কালীগঞ্জে হোমিও ডাক্তার হাফেজ আব্দুর রাজ্জাক হত্যাকান্ডের ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

আজ মঙ্গলবার সকালে নিহতের ভাই শওকত আলী বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করে। মামলা নং ১১। তারিখ ১৫/০৩/২০১৬ ইং। এদিকে আসামিদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।
প্রসঙ্গত গত সোমবার রাত ১০ টার দিকে কালীগঞ্জ-গান্না সড়কের ইমাম খোমেনী হোমিওহলের চিকিৎসা কেন্দ্র থেকে ডাক্তার আব্দুর রাজ্জাক বাড়ি ফেরার পথে কৃষি অফিস পাড়ায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জানান, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নিহতের ভাই থানায় মামলা করেছেন। তিনি আরো জানান, হত্যাকান্ডের রহস্য এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। তবে হত্যাকারীদের গ্রেফতার করতে থানা পুলিশসহ উধ্বতন কর্মকর্তারা এখন মাঠে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..