× Banner
সর্বশেষ
ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদুল আজহার নামজ শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহায় কুরবানী: জেনে নিন পূর্ণাঙ্গ বিধিবিধান

স্টাফ রিপোর্টার

জিয়া-এরশাদ-খালেদা কখনো দেশের উন্নয়ন চায়নি – মুক্তিযুদ্ধমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৭ মে, ২০২২
জিয়া-এরশাদ-খালেদা কখনো দেশের উন্নয়ন চায়নি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়া ২৯ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আর বঙ্গবন্ধু সাড়ে তিন বছর এবং শেখ হাসিনা সাড়ে ১৮ বছর- এই ২২ বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায়। তারা ২৯ বছরে কী করেছে আর ২২ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে- সেই হিসাব যদি মিলান, তাহলেই বুঝতে পারবেন তানা কখনোই বাংলাদেশের উন্নয়ন চায়নি। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।

শুক্রবার (২৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের দুই যুগ পূর্তি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করে ক্ষমতায় এসেছিল- তাদের সাধের পাকিস্তান যেমন আজকে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্র, বাংলাদেশকেও তেমন ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা তারা করেছিল। বাংলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে আবার ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফিরিয়ে এনেছে।

খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..