× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভূষন বিদ্যালয়ে পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্টিত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০২২
নলডাঙ্গা ভূষন বিদ্যালয়ে পুরস্কার বিতরন

বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ এর পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ৯ টা পরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক অনুষ্টানের মাধ্যমে প্রতিযোগী বিজীদের মাঝে পুরস্কার বিতরন ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজীম আনার।
সরকারী নলডাঙ্গা ভূষন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা, ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা মহিলা  ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন ও কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু।
এ অনুষ্টানের মাধ্যমে প্রধান অতিথি সাংসদ আনার বিদ্যালয়ের ২০২২ এর বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্ডের  বিজীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও এ অনুষ্টানের শুরুতেই আগত ছাত্রছাত্রীদের অভিভাবক, অভিভাবিকা ও সুধীজনদেরকে ফুল দিয়ে বরন করে নেন বিদ্যালয়ের শিক্ষকগণ।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমান, সাবেক কালীগঞ্জ পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, মটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, এমইউ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এনামুল হক, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..