× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

নিউজ ডেস্ক

সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্পের শ্রমিকদের ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রীতিভোজের ব্যবস্থা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০২২
সবচেয়ে বড় আশ্রয়ণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেশের সবচেয়ে বড় মনকাসাই আশ্রয়ণ প্রকল্পের ৩০০ নির্মাণ শ্রমিকদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রীতিভোজের ব্যবস্থা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় এবং কসবা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রকল্পের শ্রমিকের জন্য চিকেন রোস্ট, খাসির মাংস, পোলাও, মাছ, ডাল সবজিসহ উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

প্রকল্পের কাজের জন্য ঘরে না ফেরা শ্রমিকদের সঙ্গে ঈদ আনন্দকে ভাগ করে নিতেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। সম্প্রতি সিনিয়র সচিব তফাজ্জল হোসেন মিয়া প্রকল্প পরিদর্শনে এসে শ্রমিকদের ঘরে না ফেরার বিষয়টি জানতে পারেন। পরে তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করলে প্রধানমন্ত্রী শ্রমিকদের সঙ্গে ঈদ আনন্দকে ভাগ করে নিতে তাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন।

এ উপলক্ষে প্রকল্প চত্বরে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, কসবা পৌরসভার মেয়র এম জি হাক্কানী, অতিরিক্ত পুলিশ সুপার (কসবা সার্কেল) কামরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

প্রসঙ্গত, কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে খাড়েরা ইউনিয়নের মনকসাই মৌজায় চলছে দেশের বৃহৎ আশ্রয়ণ প্রকল্প-২ এর নির্মাণকাজ। ১২ দশমিক ৩৫ একর সরকারি খাস জায়গায় ৪০৩টি ঘর নির্মাণকাজ চলছে। এখানে উত্তরবঙ্গের ৩০০ শ্রমিক প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে দিন-রাত কাজ চালিয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..