× Banner
সর্বশেষ
জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি

সুবর্ণচরে পেয়ারা গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
নোয়াখালীতে গাছে মিলল বৃদ্ধা নারীর ঝুলন্ত লাশ

নোয়াখালীর সুবর্ণচরে পেয়ারা গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার এ মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি।

নিহত ব্যক্তির নাম বিক্রম চন্দ্র দাস (৪৬) সে উপজেরার চরবাটা ইউনিয়নের মৃত হরন্দ্র কুমার নাথের ছেলে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোর ৫টা দিকে উপজেলার চরবাটা ইউনিয়নে পশ্চিম চরবাটা গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা সোহেল জানান, ভোর ৫টার দিকে নিহত বিক্রম চন্দ্র নাথের লাশ তার ঘরের পাশে পেঁয়ারা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় চৌকিদার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ হত্যাকান্ডের কোন কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


এ ক্যটাগরির আরো খবর..