× Banner
সর্বশেষ
তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিনোদন ডেস্ক

ব্যাচেলর জীবনের ইতি টানলো রণবীর-আলিয়া

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
ব্যাচেলর জীবনের ইতি টানলো রণবীর-আলিয়া

ব্যাচেলর জীবনের ইতি টানলো রণবীর-আলিয়া। তবে চমক ছিল তাদের বিয়ের সাজে। বিয়ের দিন কনে বেছে নিয়েছেন লেহেঙ্গা।

আইভরি রঙের অরগ্যাঞ্জা শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া। গোটাপাট্টির কারুকাজের বদলে শাড়িতে এবং হাতে বোনা টিস্যু ওড়নায় ছিল সোনালি জড়ি এবং চুমকির কাজ। আলিয়ার চুলের সাজও ছিল অন্যরকম। বিয়ের দিন কনেরা সাধারণত চুল বেঁধে রাখলেও আলিয়া সেই প্রথা ভেঙে চুল রেখেছিলেন খোলা।

তাদের বরমালাও ছিল অন্য রকম। বেল ফুল আর জিপসি দিয়ে তৈরি বরমালা যেমন অন্য রকম, তেমনই আলিয়ার কলিরে সোনালির বদলে ছিল রূপালি রঙের।

আলিয়ার হাতে মেহন্দিও ছিল ছিমছাম। আলিয়ার সঙ্গে মিলিয়ে একই রঙের শেরোয়ানি পরেছিলেন রণবীর। বর-কনে একটু ছিমছাম অভিজাত সাজ চেয়েছিলেন বিয়ের জন্য। আলিয়া-রণবীরেরও পোশাকশিল্পী ছিলেন বলিউড ইন্ডাস্ট্রির প্রিয় সব্যসাচী মুখোপাধ্যায়ই।


এ ক্যটাগরির আরো খবর..