× Banner
সর্বশেষ
আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা 

স্টাফ রিপোর্টার বেনাপোল

বেনাপোল আইসিবি ব্যাংক ভাংচুর এর নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
বেনাপোল আইসিবি ব্যাংক ভাংচুর এর নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী

বেনাপোল আইসিপি ব্যাংক লিমিটেড এর সহকারী ম্যানেজার নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী করেছে।

গত ২৮ তারিখে ওই ব্যাংকে লাল কাপড় পরাহিত বিপুল সংখ্যক শ্রমিক এবং কিছু উশৃঙ্খল লোক আকস্মিক ভাবে লাঠি সোঠা দিয়ে হামলা পরে এতে ব্যাংকের এটিএম গ্লাস, মেইন গেট, এটিএম বুথ, দরজা সহ ব্যাংকের একজন স্টাফ আহত হয়। এই মর্মে নিরাপত্তা চেয়ে ম্যানেজার আবুল কালম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি সাধারন ডায়েরী করে।

বেনাপোল কাস্টমস হাউজের সামনে অবস্থিত আইসিবি ব্যাংক এর ম্যানেজার আবুল কালম মোল্যা অভিযোগ করে বলেন, গত ২৮/০৩/২২ ইং তারিখে লাল কাপড় পরাহিত একদল লোক ও কিছু উশৃঙ্খল লোক হামলা চালিয়ে উল্লেখিত জিনিসপত্রের ক্ষতি সাধন করে।

এছাড়া আমার একজন স্টাফ তাদের ছোড়া ইট পাটকেলের আঘাতে আহত হয়। আমি ্ব্যাংকের নিরাপত্তা চেয়ে বেনাপোল পোর্ট থানায় সাধারন ডায়েরী করেছি। যার নং ১২১৩, তারিখ ২৯/০৩/২২।

উল্লেখ্য গত ২৮ তারিখে বেনাপোল বন্দরের শ্রমিকদের দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘটিত হলে এতে একটি পক্ষ আক্রোশ মুলক হামলা চালিয়ে ওই ব্যাংক ভাংচুর করে।


এ ক্যটাগরির আরো খবর..