× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়া ও চীনের প্রতিনিধিদলের পৃথক সৌজন্য সাক্ষাৎ রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে অস্ট্রেলিয়ার প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান বেনাপোল বন্দরের ট্রাফিক পরিচালক শামীম হোসেন নাটোরে বদলির প্রজ্ঞাপণ জারি, খবর ছড়িয়ে পড়ায় বন্দরজুড়ে তোলপাড়” জুলাই কোনো একটি দল, গোষ্ঠী বা গ্রুপের অর্জন নয়, জুলাই এ দেশের সকল মানুষের অর্জন – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সতর্ক অবস্থানে প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি ও পদায়ন জাতীয় সংসদই হবে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি গঠন উপকূলীয় সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় প্রকৃতিভিত্তিক সমাধানই কার্যকর পথ: সুলতান সালাউদ্দিন টুকু জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা: মির্জা ফখরুল

শাবিতে আন্দোলনরত শিক্ষকদের প্রতীকী অনশন

admin
হালনাগাদ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

সিলেট প্রতিনিধিঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগ দাবিতে প্রতীকী অনশন পালন করছেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরাম। বুধবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় ভিসি ভবনের সামনে এ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

ফোরামের আহ্বায়ক প্রফেসর ড. সৈয়দ সামছুল আলম জানান, বিকেল ৪টা পর্যন্ত এ অনশন চলবে। এ ছাড়া বৃহস্পতিবার একই দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি (পরীক্ষা আওতামুক্ত) কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। এদিকে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক ফোরাম। ফোরামের আহ্বায়ক প্রফেসর ড. সাজেদুল করিম সাংবাদিকদের বলেন, ‘আমরা ভিসি ও আন্দোলনকারী শিক্ষক কারোর পক্ষেই নেই। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থীদের সকল বিষয়, শিক্ষকদের প্রমোশন/আপগ্রেডেশন সর্বোপরি আসন্ন ভর্তি পরীক্ষার কার্যক্রম যে কোনো পরিস্থিতিতে চালু রাখার পক্ষে।


এ ক্যটাগরির আরো খবর..