× Banner
সর্বশেষ
৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী

বেনাপোল(যশোর) প্রতিনিধি

যশোর জেলার ৮টি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের বর্নাঢ্য শোভা যাত্রা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
বীর মুক্তিযোদ্ধাদের বর্নাঢ্য শোভা যাত্রা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ জাতির জনক এর জন্মবার্ষিকী , জাতিয় শিশু দিবস উপলে ও  মুজিব শত বর্ষে যশোর জেলা মুক্তিযোদ্ধারা বেনাপোল আসেন বর্নাঢ্য র‌্যালি নিয়ে।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টার সময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজার নেতৃত্বে এ শোভাযাত্রাটি বেনাপোল নোম্যান্সল্যান্ড পরিদর্শন শেষে  যশোর  ফিরে যায়।
যশোর জেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি  কমান্ডর খয়রাত হোসেন জানায় আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির জনকের জন্মবার্ষিকী , জাতিয় শিশু দিবস ও মুজিব শতবর্ষে জেলার প্রত্যেকটি উপজেলায় শোভা যাত্রা করব। আমরা যেসব মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছি তারা এক সাথে প্রতিটি উপজেলার নির্বাহী অফিসার এর নেতৃত্বে শোভা যাত্রা করব।
সাবেক যশোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম মন্টু বলেন, আজ আমরা যশোর সদর, চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা উপজেলা এলাকায় একসাথে প্রায় ২ শতাধিক মুক্তিযোদ্ধা শোভাযাত্রা বের করি। সর্বশেষ শার্শার বেনাপোল সীমান্ত এলাকার নোম্যান্সল্যান্ডে আজকের যাত্রা শেষে ফিরে যাচ্ছি। আগামীকাল বাঘারপাড়া, অভয়নগর, মনিরামপুর, কেশবপুর উপজেলার বিশেষ বিশেষ জায়গায় শোভাযাত্রা নিয়ে বের হব। এবং ওই সব এলাকার শিশু কিশোরদের  মুক্তিযোদ্ধাদের ভ‚মিকা সম্পর্কে অবহিত করব।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজা বলেন, দেশের গর্বীত সন্তান এই মুক্তিযোদ্ধা বাবারা। তাদের সাথে আমি আজ এই বর্ণাঢ্য র‌্যালিতে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি এসব বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘয়ু কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যশোর জেলার প্রচার কমান্ডার আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম, আব্দুল মান্নান, ইসমাইল হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..