× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

গণতান্ত্রিক চর্চা জরুরি: স্পিকার

admin
হালনাগাদ: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী মন্তব্য করেছেন দেশে উন্নয়নের সঙ্গে গণতান্ত্রিক চর্চা জরুরি।

শুক্রবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে অনুষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটি ল-অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, ‘দেশে উন্নয়নের সঙ্গে গণতান্ত্রিক চর্চা জরুরি। আমি বিশ্বাস করি আজকের মত আগামী দিনেও গণতন্ত্র অব্যাহত থাকবে, সংসদ কার্যকর থাকবে।’

তিনি আরো বলেন, দেশে কীভাবে কর্মসংস্থান বাড়ানো যায় সে বিষয়টি এখন জোর দিতে হবে। এ জন্য সুষ্ঠু জ্ঞানচর্চা ও সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানে ড. মিজানুর রহমান বলেন, সম্পদের অপ্রতুলতা মানবাধিকার সুরক্ষায় বাধা সৃষ্টি করতে পারে না। রাষ্ট্রের যে সম্পদ রয়েছে, এর মাধ্যমে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে বাধ্য করতে হবে।

ঢাকা ইউনিভার্সিটি ল-অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট একেএম ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিচারপতি মো. ইমাম আলী, বিচারপতি মীর্জা হোসাইন হায়দার, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার খোকন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..