× Banner
সর্বশেষ
দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

লিবিয়ার নির্যাতন-হত্যাসাধারণ ঘটনা : জাতিসংঘ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: নির্যাতন-হত্যা এখন লিবিয়ার সাধারণ ঘটনা। সব পক্ষই এই ঘটনার সঙ্গে জড়িত। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দখলদারী করার জন্য লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলোর মানবাধিকার লঙ্ঘনের এই চিত্র যুদ্ধাপরাধের শামিল। এই গোষ্ঠীগুলোর শিকার হয়েছে সাধারণ মানুষ, যাদের বন্দি করে নির্যাতন করা হয়েছে। সাংবাদিক ও মানবাধিকারকর্মীরাও তাদের শিকারে পরিণত হয়েছে। তাদের ওপর নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছে এবং অনেককে হত্যা করা হয়েছে।

২০১১ সালে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর ‘লুটের দেশ’ হয়েছে লিবিয়া। যে যেভাবে পারছে লুটেপুটে খাচ্ছে, দখলবাজি করছে। লিবিয়ায় দুইটি সরকার বিদ্যমান। সম্প্রতি দুই সরকার এক হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে। কিন্তু তাদের মধ্যে বিভেদ পুরোপুরি শেষ হয়নি। এই সুযোগে অন্য গোষ্ঠীগুলো, যারা লিবিয়ায় মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে, যেমন ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদার মতো জঙ্গিগোষ্ঠী সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে। শতাধিক সশস্ত্র গ্রুপ লিবিয়ায় নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় লড়াই চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের প্রতিবেদনে আরো বলা হয়েছে, নারী-শিশু, সাধারণ লোক কোনো কিছু বিবেচনা না করেই সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে। তাদের কাছে সাধারণ বলে কেউ। ‘হয় দলে যোগ দাও, না হয় মরো’ স্টাইলে চলছে তারা। যৌন হয়রানিও সাধারণ চিত্র হয়ে গেছে। নালিশ জানানোর কোনো জায়গা নেই। বিভৎস!


এ ক্যটাগরির আরো খবর..