× Banner
সর্বশেষ
“দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে – প্রধানমন্ত্রী পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ; বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র?

নিউজ ডেস্ক

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে, এসকল উন্নয়ন কাজের সুফল জনগণ পেতে শুরু করেছে।

বর্তমান সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়ন হয়েছে তাতে এ অঞ্চলের জনগণের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। সরকারের এ সকল উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে।

আজ বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই পার্বত্য চট্টগ্রামে শান্তির সুবাতাস বইছে, আবার তাঁর হাতেই পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জোয়ার বইছে। শেখ হাসিনার আন্তরিকতার কারণেই পার্বত্য চট্টগ্রামের আনাচে-কানাচে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে একটি গোষ্ঠী সবসময় ষড়যন্ত্র করার চেষ্টা করছে, তাদের এ ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশসহ রোয়াংছড়ি উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..