× Banner
সর্বশেষ
চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

ঢাকার বনগ্রাম রোডে কুকুরের উপদ্রব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

প্রানতোষ তালুকদার : ঢাকার ৩৮ নং ওয়ার্ডের বনগ্রাম রোড এ কুকুর এর উপদ্রব। যখন তখন এলাকার জনগণকে কামড় দিতে দৌঁড়াইয়া যায়। বিশেষ করে টোকাইদের সরাসরি কামড় মারে রক্ত বের করে দেয়। এলাকায় টোকাইরা ছালার বস্তা নিয়া কাগজ বা ভাঙ্গা জিনিসপত্রাদি কুড়াইতে আসিলে কুকুরগুলি দৌড়াইয়া গিয়া টোকাইদের কামড় মারে।

গত কয়েকদিন পূর্বে একটি কুকুর তেড়ে এসে এক টোকাইকে হাটুতে কামড় মেরে রক্ত বের করে দেয়। পরে এলাকার লোকজন জড় হয়ে ঐ টোকাইকে মহাখালী হাসপাতালে পাঠায়।

রাত হলেই একসাথে অনেক কুকুর দল বেঁধে লোকজনকে তাড়া করে কামড় দিতে যায়। এলাকার জনগণ বলাবলি করছেন যে, ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর একটু দৃষ্টি দিলেই বা ঢাকা সিটি করপোরেশ এ খবর দিলেই কুকুরগুলির বিরুদ্ধে একটি সাড়াসি অভিযান চালাইয়া ঢাকা সিটি করপোরেশেনের অনুমতি বিহীন কুকুরগুলি নিধন করিলে এলাকার জনগণ একটু শান্তি ও স্বস্তিতে হাটাচলা করিতে পারিত এবং রাত্রেও শান্তিতে ঘুমাইতে পাড়িত।

গভীর রাত্রিতে অনেক কুকুর একত্র হয়ে উচ্চস্বরে চিৎকার করতে থাকে এবং এলাকার লোকজনের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে এবং রাত্রে রাস্তায় কাউকে দেখিলে সরাসরি কামড় মারে এবং জানা যায় যে এ পর্যন্ত অনেকেই কুকুরের কামড় খেয়েছে। আর কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগের ভয় তো আছেই।

এলাকার জনগণ বলাবলি করছে যে, একমাত্র সিটি করপোরেশন অনুমতি ও কুকুরের লাইসেন্স ব্যতীত কোন কুকুর যদি রাস্তায় থাকে; তাহার বিহীত ব্যবস্থা করিতে ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা সিটি করর্পোরেশন ব্যবস্থা নেয়া উচিত বলে এলাকার জনগণ মনে করেন।


এ ক্যটাগরির আরো খবর..