× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

লভ্যাংশ ঘোষণা দুই কোম্পানির

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: লিন্ডে বাংলাদেশ (বিডি) ও গ্লাস্কো স্মিথক্লাইন শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দুটি ৩১ ডিসেম্বর ২০১৫ শেষ হওয়া বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। যা বৃহস্পতিবার ডিএসই সূত্রে জানা গেছে।

জানা গেছে, লিন্ডে বাংলাদেশ (বিডি) শেয়ারহোল্ডারদের জন্য ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আর এর আগে কোম্পানিটি একই সময়ের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। তবে এজিএম অনুষ্ঠানের তারিখ এবং ভেন্যু পরবর্তীতে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মার্চ।

এদিকে গ্লাস্কো স্মিথক্লাইন শেয়ারহোল্ডারদের জন্য ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম আগামী ২১ এপ্রিল বন্দর নগরী চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থিত হোটেল পেনিনসুলায় বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মার্চ।

আলোচ্য সময়ের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬৮.৯৯ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২১৬.১৫ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ ৮৪.৪২ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ৬৮.৬৩ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..