× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

নিউজ ডেস্ক

নবীগঞ্জ পুলিশের সাড়াশি অভিযান : গ্রেপ্তার ৮

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
নবীগঞ্জ পুলিশের সাড়াশি অভিযান : গ্রেপ্তার ৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ,হবিগঞ্জ থেকেঃ নবীগঞ্জে রাতভর সাড়াশি অভিযান চালিয়ে ৫ শীর্ষ ডাকাতসহ ৮ আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বালিধারা বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশ থেকে ডাকাতির সরঞ্জামাদী ও একটি পিক আপসহ ৫ ডাকাতকে আটক করে।

গ্রেফতারকৃতরা হল- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার মোঃ নইমুল্লাহ হোসেনের পুত্র মোঃ মতিবুর রহমান (২৫), সিলেট জেলার গোয়াইনঘাট থানার জয়নাল আবেদীন মিয়ার পুত্র মোঃ রিপন হোসেন (২৬), ব্রাক্ষনবাড়িয়া জেলার নবীনগর থানার আঃ খালেক এর পুত্র সাহাব উদ্দিন (২৬), মৌলভীবাজার জেলার রাজনগর থানার মোস্তফা মিয়ার পুত্র আহাদ মিয়া (৪২) ও নবীগঞ্জ থানার রুস্তুমপুর এলাকার জমশেদ মিয়ার পুত্র কামরুল হাসান (২৬)।

জানা যায়, উল্লেখিত সময়ে গ্রেফতারকৃত ৫ ডাকাতসহ ১০-১২ জনের একটি ডাকাতদল নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বালিদ্বারা বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পার্শ্বে সমবেত হয়ে ডাকাতির প্রস্ততি ও পরিকল্পনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কমকর্তা) মোঃ ডালিম আহমেদর নির্দেশনায় ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি এইচ পিকআপ গাড়ী (সিলেট মেট্রোঃ-ন-১১-১৮১৩), ১টি তালা কাটার যন্ত্র, ২টি লোহার রোড, ১টি লোহার সাবল, ১টি স্টিলের চাকু ও সাদা রংয়ের রশি উদ্ধার করা হয়।

এছাড়াও বুধবার রাতব্যাপী অভিযান চালিয়ে ৫ শত গ্রাম গাঁজা সহ নবীগঞ্জ থানার এনাতাবাদ এলাকার আলীম উল্লার পুত্র মোঃ আব্দুল তাহিদ মিয়া (৫৬) ও সি আর মামলার পরোয়ানাভুক্ত আসামী মান্দার কান্দি এলাকার সুন্দর মিয়ার পুত্র রুয়েল মিয়া (৩০) সহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ জানুয়ারী (বৃহস্পতিবার) তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ।


এ ক্যটাগরির আরো খবর..