× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

আজ সকালেই জেনে নেই বৈদিক জ্যোতিষে ১২টি রাশিফল

Dutta
হালনাগাদ: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/Monday-Horoscope.jpg
Monday Horoscope

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।

মেষঃ কর্মক্ষেত্রে সকলেই আপনার কথা শুনবে। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পূর্বে, ভাষা সংযত করুন। ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। অভিভাবকের সাহায্যে আর্থিক ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন।

বৃষভঃ ব্যবসায় লাভ হওয়ায়, ব্যবসায়ীরা আজকের দিনে খুশিতে থাকবেন। কোন অপ্রস্তুত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আজ। চাইলেও নিজের জন্য সময় বের করতে পারবেন না। বিনোদনের খাতে বেশি অর্থ ব্যয় ঠিক নয়।

মিথুনঃ বিদেশের ব্যবসায়ীরা আজকের দিনে লাভবান হবেন। খোলা খাবার খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করুন। নিজের দক্ষটা প্রদর্শনের সুযোগ পাবেন আজ। বেশি চাপ মানসিক উত্তেজনা নিয়ে আসে।

কর্কটঃ বিনোদনের জন্য আজকের দিন ভালো। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভেবে চিন্তে নেবেন। আশেপাশের মানুষ আপনার ব্যাথা অনুভব করতে পারবে না। পরিবারের সদস্যদের থেকে নেওয়া অর্থ আজকের দিনে ফিরিয়ে দিন, নাহলে সমস্যা হতে পারে।

সিংহঃ আজকের দিনে গর্ভবতী মায়েরা সাবধানে চলাফেরা করুন। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। আপনার প্রয়োজনে বন্ধুদের পাশে পাবেন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অন্য পথ দেখুন।

কন্যাঃ চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। পরিবারের সদস্যদের মধ্যে কিছু সমস্যা হতে পারে। নিজের আদর্শকে কখনই হারতে দেবেন না। পরিবারের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করুন।

তুলাঃ ব্যস্ততার ফাঁকেও নিজের জন্য কিছুটা সময় পাবেন। নিজের পরিকল্পনা অন্যদের সঙ্গে ভাগ না করাই মঙ্গলের। অবসর সময়ে ভালো কিছু করুন। ব্যবসার প্রয়োজনে কারো থেকে পরামর্শ নিতে পারেন।

বৃশ্চিকঃ ভাই বোনকে আর্থিক সাহায্য করতে গিয়ে সমস্যায় পড়বেন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। শ্বশুরবাড়ির দিক থেকে কিছু খারাপ খবর পাবেন। ওজন ঠিক রাখতে, ব্যায়াম করুন।

ধনুঃ রাতের দিকে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন। আপনার মিষ্টি স্বভাব খুশির মুহূর্ত তৈরি করবে। তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান।

মকরঃ ভাগ্যের উপর নির্ভর করে, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না। মানসিক চাপ বাড়তে পারে আজকের দিনে। ঘরের কাজের চাপ, আপনাকে খিটখিটে করে তুলবে। অর্থের গুরুত্ব এবং এটি সঞ্চয়ের পথ পাবেন।

কুম্ভঃ ব্যক্তিগত সমস্যা মানসিক অশান্তি কারণ হতে পারে। শরীর সুস্থ থাকায় খেলাধূলায় অংশ নিতে পারবেন। বিভিন্ন উৎস থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কাজের মাঝেও, মেজাজ ফুরফুরে থাকবে আজ।

মীনঃ কাজের ফাঁকে একদিনের ছুটিতে অবশ্যই যেতে পারেন, তাতে কোন সমস্যা হবে না। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। আজকে কিছুটা আরাম করতে পারবেন। তাড়াহুড়ো করে বেশি জিনিস না কেনাই ভালো।


এ ক্যটাগরির আরো খবর..