× Banner
সর্বশেষ
ভারত টি২০ বিশ্বচ্যাম্পিয়ান হাদি হত্যাকারী পশ্চিমবঙ্গে গ্রেফতার আজ ৯ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ৩১ দফার মাধ্যমে দেশে শান্তি ও অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে -পার্বত্য মন্ত্রী মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের বরিশালে অর্থোপেডিক্স ওটিতে রোগীকে থাপ্পড় মারা অভিযুক্তকে সাময়িক বরখাস্ত প্রকল্পের গুণগতমানে কোনো ধরনের আপস করা হবে না -সড়ক ও সেতু মন্ত্রী ট্রাম্পকে মুক্তিদাতা বললেন ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি ঈদে চমক দেখাবেন বুবলী এবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কোনো আলোকসজ্জা করা হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী

ভাষা শহীদদের ফুল দিতে না পারায় জীবন দিল এক ছাত্রী

admin
হালনাগাদ: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

আব্দুল আউয়াল, ক্রাইম রিপোর্টার: রাত পোহালেই ২১ শে ফেব্রুয়ারী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার শিবগঞ্জ মালিগাঁও এলাকার ভগদগাজি হাইস্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী আঁখিসহ চার বান্ধবী শহীদ মিনারে ফুল দেওয়ার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে। গ্রামের কোথাও ফুলের দোকানও নেই। ফুলের দোকান না থাকায় পাশের বাড়ির একটি ফুলবাগানে ফুল তুলতে যায় শহীদ মিনারে দেওয়ার জন্য।

তখনই ফুল তুলতে দেখে ফেলে ওই বাগান মালিকের স্ত্রী। সাথে সাথে চিল্লা-হোল্লা করে রাগারাগি করার কারণে আঁখিসহ ও বান্ধবী ফিরে আসে সেখান থেকে। কিছুক্ষণ পর বাগান মালিক জামালপুর ইউপি’র চেয়ারম্যান এর ভাই নাসিরুল মিনার আঁখিসহ বাসায় গিয়ে আরো গালি গালাজ করে এবং বাজারে গিয়েও এ বিষয়ে রাগারাগি করে সকলকে জানায়। বাজারের সব লোক জেনে যাওয়ায় কালকে সকলের সামনে কি করে মুখ দেখাবে এই ভেবে রাতে সকলের অগোচরে রবিবার রাত ১টায় গলায় ওড়না বেঁধে ফাঁসিতে ঝুলে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যায় সে। আর কোনদিন শহীদ মিনারে ফুল দেওয়া হবে না আঁখির। আঁখির এই আত্মহত্যার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আঁখি ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ মালিগাঁও এলাকার আবুল হোসেনের মেয়ে। সে ভগদগাজি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

পারিবারিক জানা গেছে, ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ মালিগাঁও এলাকার আঁখি সহ ও বান্ধবী শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য পাশের একটি বাগানে ফুল তুলতে যায়। ফুল তোলার সময় মালিকের স্ত্রী দেখে ফেলে রাগারাগি করে। পরে বাগান মালিক আখিদের বাড়িতে গিয়ে গালিাগালাজ করলে অভিমানে সবার অজান্তে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে সে। পরে পরিবারের লোক আখির ঘরে ঢুকতে চাইলে সারা না পেয়ে দরজা ভেঙ্গে আখির ঝুলন্ত লাশ দেখতে পায়।

আঁখির বাবা কাবুল জানান, মেয়েটি তো শুধু কয়েকটি ফুলই তুলেছিল। তার জন্য এত গালিগালাজ করতে হবে। সে কারনেই আঁখি আমাদের মাঝ থেকে চিরতরে চলে গেল।

বাগান মালিক নাসিরুল ইসলাম জানান, একটি বাগান করতে অনেক খরচ লাগে। মেয়েগুলো আমাদেরকে না জানিয়ে ফুল তুলেছে। তাই একটু বকাবকি করেছি মাত্র। এতটুকু কারনে সে আত্মহত্যা করতে পারে না। স্থানীয় চেয়ারম্যান দবিরুল ইসলাম আখির আত্মহত্যার কথা নিশ্চিত করে বলেন, বেশি আবেগের কারনে এমনটি ঘটেছে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..