× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় নোয়াখালীর ২ বিএনপি নেতাকে অব্যাহতি

admin
হালনাগাদ: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় নোয়াখালীর ২ বিএনপি নেতাকে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নোয়াখালী পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ করার অভিযোগে নোয়াখালী জেলা বিএনপির দুই নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ  ও নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু নাছের।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অব্যাহতি পত্রে বলা হয়েছে,দলীয় শৃঙ্খলা পরিপস্থি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্র বিধি মোতাবেক নির্দেশক্রমে বিএনপির পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হলো।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, অব্যাহতি পাওয়া নেতাদের পরিবর্তে সহ-সাংগাঠনিক সম্পাদক ও সহসভাপতি পদে দায়িত্বে থাকা নেতারা গঠনতন্ত্র অনুযায়ী দলের দায়িত্ব পালন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..