× Banner
সর্বশেষ
লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ

নিউজ ডেস্ক

মধুখালীর চারটি ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন

admin
হালনাগাদ: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
মধুখালীর চারটি ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের (৫ম ধাপের) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।

সকাল হতেই শীত ও কুয়াশা উপেক্ষা করে মহিলা ও পুরুষ ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রয়োগ করেছেন। দুপুরের দিকে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা ২ টার পরে সকল কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল চোঁখে পড়ার মতো। রায়পুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মামুন খান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

এরকম নির্বাচনে আমি সন্তুষ্ট । কামারখালী ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ দলীয় প্রার্থী জাহিদুর রহমান বিশ্বাস বাবু বলেন,নির্বাচন সুষ্ঠু হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। বাগাট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইউসুফ হোসেন মোল্যা বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। চারটি ইউনিয়নের ৩৭ টি কেন্দ্রেই পর্যাপ্তসংখ্যক পুলিশ,আনসার সদস্য নিয়োজিত ছিলেন।

দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোট ৫ টি ভ্রাম্যমান আদালতের টিম নির্বাচনী কাজে নিয়োজিত ছিলেন। এছাড়া পুলিশের স্ট্রাইকিং ফোর্স, ডিবি পুলিশসহ পুলিশের একাধিক টিম নির্বাচনে সহায়তা করেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, নির্বাচনের রিটার্ণিং অফিসারসহ সংশ্লিষ্ট বিভাগ সোচ্চার ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..