× Banner
সর্বশেষ
স্পিকারের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পঞ্চগড়ের বোদায় সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন বুটেক্সে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. ফকরুল আলম মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ – দীপেন দেওয়ান শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে

নিউজ ডেক্স

ভারতে ক্রমেই বাড়ছে করোনার প্রকোপ

admin
হালনাগাদ: রবিবার, ২ জানুয়ারী, ২০২২
ভারতে ক্রমেই বাড়ছে করোনার প্রকোপ

ভারতে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭৭৫ জন নতুন রোগী শনাক্ত এছাড়াও বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, শুক্রবার ২৪ ঘণ্টায় দেশটিতে ২২ হাজার ৭৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৬ হাজার ৭৬৪ জন রোগী। একদিনের ব্যবধানে আক্রান্ত বেড়েছে ৩৫ শতাংশ। ভারতের রাজধানী নয়া দিল্লি, বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও আরেক জনবহুল শহর কলকাতা উল্লেখযোগ্য হারে মানুষ আক্রান্ত হচ্ছে।

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে নতুন ৩৪৫০ জন রোগী, এদের মধ্যে অন্তত ১৯৫০ জনকে পাওয়া গেছে রাজ্যের রাজধানী কলকাতায়। গত বছর ভারত কোভিড-১৯ এর ভয়াবহ ঢেউয়ের কবলে পড়েছিল। সংক্রমণের সর্বোচ্চ সময় দৈনিক প্রায় ৪ লাখ রোগী শনাক্ত হয়েছিল। মহামারীর তৃতীয় আরেকটি ঢেউয়ের আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্তমান ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৪৩১ ।


এ ক্যটাগরির আরো খবর..