মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ই জানুয়ারী অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যারা চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য এবং মহিলা সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন তা হলেন চেয়ারম্যান পদে লড়াই করছেন ৩ জন।
তারা হলেন বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামীলীগের প্রার্থী মোঃ মতিয়ার রহমান খাঁন মার্কা (নৌকা), বিএনপি ’র স্বতন্ত্র প্রার্থী মোঃ আঃ রহিম ফকির (চশমা) স্বতন্ত্র প্রার্থী মোঃ ইউসুফ হোসেন মোল্যা মার্কা আনারস। আর ৯ জন সাধারণ সদস্য পদের বিপরীতে ৩৫ জন ভোট যুদ্ধ করছেন।
১ নং ওয়ার্ডে মোঃ মোশারফ হোসেন মুরাদ মার্কা মোরগ মোঃ বাবুল হোসেন মোল্যা মার্কা টিউবয়েল মোঃ ইদ্রিস আলী বিশ^াস মার্কা ফুটবল ২ নং ওয়ার্ডে দীপক কুমার দাস মার্কা ফুটবল , নিকুঞ্জ বিহারী ভক্ত টিউবয়েল, অশোক কুমার দাস মার্কা তালা, মোঃ হাফিজার রহমান মার্কা মোরগ ৩ নং ওয়ার্ডে নুর মোহাম্মাদ খান মার্কা তালা , মোঃ ছত্তার বিশ^াস মার্কা আপেল, আবু সাহিদ শেখ মার্কা ভ্যানগাড়ী, মীর মিজানুর রহমান মার্কা লাটিম, কাজী আল হাসিব রাহুল কাজী মার্কা ফুটবল, মোঃ লালচান শেখ মার্কা মোরগ মোঃ মহাসীন মোল্যা মার্কা ঘুড়ি, সিরাজুল ইসলাম বিশ^াস আলম বৈদ্যুতিক পাখা, মোঃ আঃ খালেক বিশ^াস মার্কা টিউবয়েল ৪নং ওয়ার্ডে মোঃ ফরিদুল ইসলাম মার্কা তালা, আঃ রব মুন্সী মার্কা ফুটবল, মোঃ বাদশা শেখ মার্কা মোরগ, মোঃ মোকাদ্দেস মোল্যা মার্কা টিউবয়েল হোসেন, ৫ নং ওয়ার্ডে মোঃ শওকত আলী মোল্যা মুন্নু (ফুটবল) ও মোঃ রাজ্জাক মোল্যা মার্কা (টিউবয়েলস) ৬নং ওয়ার্ডে মোঃ মিরাজ খাঁন মার্কা ফুটবল, বিকাশ চন্দ্র সাহা মার্কা টিউবয়েল, সবুজ মিয়া মার্কা তালা, ৭ নং ওয়ার্ডে মোঃ আমিরুল ইসলাম শেখ মার্কা মোরগ , মোঃ নুরে আলম হায়দার নাদিম মার্কা ফুটবল, মোঃ আপেল মাহমুদ মার্কা তালা, মোঃ দাউদ হোসেন মার্কা টিউবয়েল ৮ নং ওয়ার্ডে মোঃ মহিউদ্দীন শেখ মার্কা ভ্যানগাড়ী মোঃ আমজাদ শেখ মার্কা ফুটবল, কাশেম আল হাদী রিপন মাকার্ টিউবয়েল, মোঃ আইয়ুব আলী সরদার মার্কা মোরগ, মোঃ কবির শেখ মার্কা তালা এবং ৯ নং ওয়ার্ডে মোঃ বাবুল মোল্যা মার্কা টিউবয়েল, মোঃ আজিজুল ইসলাম মার্কা তালা, মোঃ ইলিয়াচ শেখ মার্কা বৈদ্যুতিক পাখা, মোঃ আবির মোল্যা মার্কা ফুটবল দিগম চন্দ্র দাস মার্কা ভ্যনগাড়ী। এছাড়া ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরীতে ১১ জন প্রার্থী ভোট যুদ্ধ করছেন। তারা হলেন ১,২,৩ নং ওয়ার্ডে মোছাঃ পারুল বেগম মার্কা তালগাছ, মোছাঃ কুলছুম বেগম মার্কা কলম , মিলিনা ইয়াসমিন হাসিনা মার্কা বই, বেগম ছাহেরা বানু মার্কা মাইক, সাহেরা বেগম মার্কা সূর্যমূখী । ৪,৫,৬ নং ওয়ার্ডে মোছাঃ সেলিনা বেগম মার্কা হেলিকপ্টার, মোছাঃ রহিমা বেগম মার্কা মাইক মোছাঃ মমতাজ বেগম মমো মার্কা সূর্যমূখী মোছাঃ পারুল বেগম মার্কা তালগাছ এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে মোছাঃ রেসমা বেগম মার্কা তালগাছ, নুরুন্নাহার বেগম মার্কা হেলিক্প্টার প্রচারণার শেষ সময় পর্যন্ত নির্বাচনী প্রচারনা চালিয়েছেন। উপজেলা রিটানিং অফিসারের মাধ্যমে জানা যায় কামারখালী ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ৮শ ৮৯। এর মধ্যে পুরুষ ৭হাজার ২৩জন ও মহিলা ৬ হাজার ৮’শ ৬৬ জন। এবারের নির্বাচনে ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট হবে অবাধ ও নিরপেক্ষ এবং কেন্দ্র থেকে ভোট গননা ও ফলাফল ঘোষনা করা হবে।