× Banner
সর্বশেষ
চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব

পুলিশ মানেই ভয় নয়

admin
হালনাগাদ: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘ভদ্রতা ও বিনয়ের সহিত সাধারণ মানুষের পাশে দাঁড়ান। যাতে সাধারণ মানুষ পুলিশকে দেখে ভয় না করেন।’

বাংলা একাডেমির নজরুল মঞ্চে শনিবার বিকেলে ‘অনিন্দ্য প্রকাশনী’ থেকে প্রকাশিত লালবাগ বিভাগের পুলিশের উপকমিশনার মফিজ উদ্দিনের লেখা ‘খেয়াল’ বইটির মোড়ক উন্মোচন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় কমিশনার আরো বলেন, ‘পুলিশ মানেই ভয় নয়, রাগী নয়। রাষ্ট্রের প্রতি পুলিশের অনেক দায়িত্ব রয়েছে। তারা সেই দায়িত্ব থেকেই কাজ করে যাবেন। পুলিশের কাজ সন্ত্রাসীদের দমন করা আর সাধারণ মানুষের পাশে বিনয়ের সাথে থাকা।’

বইয়ের লেখক মফিজ উদ্দিন বলেন, পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে বিভিন্ন কাজের পরেও একটি কবিতার বই লিখেছেন। এটা ভাষার প্রতি টানের কারণেই লিখতে পেরেছেন।


এ ক্যটাগরির আরো খবর..