× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক

মহান বিজয় দিবসের অনুষ্ঠানে এসে সড়কে প্রান গেল শিক্ষার্থীর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
মহান বিজয় দিবসের অনুষ্ঠানে এসে সড়কে প্রান গেল শিক্ষার্থীর

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে
ডিসপ্লেতে অংশ নিতে এসে বাসচাপায় সাজেদা খানম (১৩) নামে এক
শিক্ষার্থী নিহত হয়েছে। সাজেদা খানম উপজেলার রাইসুন নেছা বালিকা উচ্চ
বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার
দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ
দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদা খাতুন উপজেলার রায়পুর ইউনিয়নের দামদরদী
গ্রামের বকুল শেখের মেয়ে। মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিদ্যালয় থেকে
ডিসপ্লেতে অংশ নিতে আসার সময় মহাসড়ক পারাপার হতে গিয়ে এম এম
পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫ -৪৬ -৮৩) একটি বাস তাকে চাপা দেয়। আহত
অবস্থায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফরিদপুর
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির
সরদার বলেন, আহত শিক্ষার্থীর অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া
হয়। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, রাস্তা পারাপার
হতে গিয়ে অসাবধানতার কারণে এ ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আটক করা
হয়েছে। চালক পলাতক রয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..