× Banner
সর্বশেষ
দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি

দক্ষিণ সুদানে বন্দুকধারীদের হামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে দক্ষিণ সুদানে বন্দুকধারীদের হামলায়। এরা সবাই বেসামরিক নাগরিক। বৃহস্পতিবার দিনকা ও শিলুকা উপজাতির মধ্যে সংঘর্ষের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।

দাতব্য সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জানিয়েছে, উত্তর-পূর্বের শহর মালাকালে সংঘর্ষের পর বন্দুকধারীরা বেসামরিক নাগিরকদের একটি আশ্রয়ক্যাম্পে হামলা চালায়। বন্দুকধারীরা প্রায় তিন ঘন্টা তাদের হামলা অব্যাহত রাখে। প্রায় ৬০০ লোক ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। এদের অধিকাংশই ছিল নারী ও শিশু। বন্দুকধারীদের হামলায় এমএসএফের দুই কর্মীও নিহত হয়েছে। তাদেরকে বাড়িতে যেয়ে হত্যা করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

বিবৃতিতে এমএসএফ বলেছে, ‘ বেসামরিক নাগরিকদের ওপর এ হামলা অন্যায় এবং আমরা সশস্ত্র গ্রুপগুলোকে এ হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।’

এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে জানিয়েছিলেন, দক্ষিণ সুদানে শান্তিরক্ষী মিশনের একটি ঘাঁটিতে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মালাকাল শহরের উত্তরপূর্বাঞ্চলে এ হামলা চালায় বন্দুকধারীরা।


এ ক্যটাগরির আরো খবর..