× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

গুগল ট্রান্সলেটে নতুন ১৩টিসহ ১০৩ ভাষা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

ডেস্ক রিপোর্ট: ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিলো গুগল ট্রান্সলেট- এর মাধ্যমে এখন থেকে বিশ্বের ১০৩টি ভাষার অনুবাদ করা যাবে। যা বিশ্বের ৯৯ শতাংশ অনলাইন ব্যবহারকারীর সমস্যার সমাধান করবে বলে এক ব্লগে জানানো হয়েছে।

একইসঙ্গে নতুন যুক্ত হওয়া ১৩টি ভাষার কথাও উল্লেখ করা হয়।

দীর্ঘ এ পথচলার সূচনার কথা উল্লেখ করে ব্লগে জানানো হয়, ২০০৬ সালের এপ্রিলে যখন যাত্রা শুরু হয় তখন ইংরেজি থেকে শুধুমাত্র আরবী, চীনা ও রাশিয়ান ভাষায় অনুবাদ করা যেতো। দশ বছরের দীর্ঘ সময়ে নতুন ১৩টিসহ বর্তমানে মোট ১০৩টি ভাষা অনুবাদ করা ‍সম্ভব হচ্ছে।

গুগল ট্রান্সলেটে স্থান পাওয়া নতুন ভাষাগুলোর মধ্যে- আমহেরিক (ইথিওপিয়া), ফ্রিসিয়ান (নেদারল্যান্ড, জার্মানি), কিরগিজ (কিরগিজস্তান), হাওয়াইন (হাওয়াই), কুর্দিশ (তুরস্ক, ইরাক, ইরান, সিরিয়া), সিন্ধ (ভারত, পাকিস্তান), পাস্তো (আফগানিস্তান, পাকিস্তান), জোসা (দক্ষিণ আফ্রিকা) উল্লেখযোগ্য।

একশ’র বেশি ভাষা অনুবাদ করার সুযোগ তৈরি হলেও এখনও অনেক কাজ বাকি। গুগল ট্রান্সলেটকে কীভাবে আরো জনপ্রিয় করা যায় প্রতিনিয়ত সে বিষয়ে কাজ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..