× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

পিআইডি

স্বাধীনতা ও জাতীয় দিবসে সঠিক মাপের জাতীয় পতাকা ব্যবহার করতে হবে

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন বিষয়ক নির্দেশনা

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসসহ অন্যান্য দিবসসমূহে সঠিক মাপের জাতীয় পতাকা ব্যবহার করতে হবে। এ বিষয়ে ‘বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২’ বলবৎ রয়েছে।

চলতি বছর চট্টগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সঠিক মাপের জাতীয় পতাকা ব্যবহার করা হচ্ছে কি-না তা দেখার জন্য জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হককে আহ্বায়ক করে জাতীয় পতাকা উত্তোলন ও পর্যবেক্ষন উপ-কমিটি করা হয়েছে। কমিটি গতকাল (১৫ মার্চ) সভা করে পতাকা বিধিমালা মোতাবেক সঠিক মাপের জাতীয় পতাকা ব্যবহার করা হচ্ছে কি-না তা দেখার জন্য আরেকটি উপকমিটি করেছে। এ উপকমিটি সিটি কর্পোরেশন এলাকায় ২৫ ও ২৬ মার্চ পতাকার সঠিক ব্যবহার পর্যবেক্ষন করবেন।

গাড়ি, সিএনজি, মোটরসাইকেল ইত্যাদিতে জাতীয় পতাকা এর যথেচ্ছ ব্যবহার রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মেট্টোপলিটন পুলিশ কমিশনারকে অনুরোধ জানিয়েছে। এছাড়া এ বিষয়ে প্রয়োজনীয় প্রচার চালানোর জন্য কমিটির পক্ষ থেকে গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

পতাকা বিধিমালা মোতাবেক পতাকার ব্যবহার নিম্মরুপ-

ক) মোটরগাড়ি, নৌযান ও উডোজাহাজ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলিত থাকবে।
খ) পতাকা দ্বারা মোটরযান, রেলগাড়ী অথবা নৌযানের খোল, সম্মুখভাগ অথবা পশ্চাদভাগ কোন অবস্থাতেই আচ্ছাদিত করা যাবে না।
গ) পতাকা টাঙানোর দন্ড বা খুুঁটি সোজা অবস্থায় দন্ডায়মান থাকবে।

সরকারি ও বেসরকারি ভবনের জন্য জাতীয় পতাকার আকার-

ক) দৈর্ঘ্য ৩০৫ সে:মি: (১০ ফুট) ও প্রস্থ ১৮৩ সে: মি: (৬ ফুট)
খ) দৈর্ঘ্য ১৫২ সে:মি: (৫ ফুট) ও প্রস্থ ৯১ সে:মি: (৩ ফুট)
গ) দৈর্ঘ্য ৭৬ সে:মি: (২.৫ ফুট) ও প্রস্থ ৪৬ সে:মি: (১.৫ ফুট)

গাড়িতে ব্যবহার করার জন্য পতাকার আকার হবে-

ক) বড় গাড়ির জন্য – ১৫ ইঞ্চি ঢ ৯ ইঞ্চি
খ) ছোট গাড়ির জন্য-১০ ইঞ্চি ঢ ৬ ইঞ্চি

টেবিলে ব্যবহারের জন্য জাতীয় পতাকার আকার (আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক বৈঠক)

ক) ১০ ইঞ্চি ঢ ৬ ইঞ্চি

সর্বদা জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শন এবং পতাকার সঠিক ব্যবহারে সচেতন হওয়ার জন্য কমিটির পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..