× Banner
সর্বশেষ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী  জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য

নিউজ ডেস্ক

ধামইরহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্রের যাচাই-বাছাই সম্পন্ন

admin
হালনাগাদ: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
নবীগঞ্জ উপজেলায় ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সকল প্রস্তুতি সম্পন্ন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

যাচাই-বাছাইয়ে ১ চেয়ারম্যান প্রার্থী, সাধারণ পুরুষ ৪ জন ও সংরক্ষিত আসনে ২ নারী প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে সংশ্লিষ্ট রিটার্ণিং কর্মকর্তাগণ। বাতিলকৃত প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন বলেও জানান নির্বাচন অফিস।

রিটার্ণিং অফিসার কামরুজ্জামান সরদার, রামানন্দ সরকারের বরাত দিয়ে ধামইরহাট উপজেলা নির্বাচন অফিসার মো. সাজ্জাদ হোসেন জানান, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়াম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত নারী আসনে ৯৩ জন ও সাধারণ পুরুষ ওয়ার্ডে ৩১৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।

২৯ নভেম্বর যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে চেয়ারম্যান প্রার্থী ইসবপুর ইউনিয়নের এস এম জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী আসনে ধামইরহাট ইউনিয়নে ১নং আসনে ফেরদৌসি রহমান, আড়ানগর ইউনিয়নে ভোটার তালিকায় ভুলতথ্যসহ ৩টি পর্যায়ে তথ্য গড়মিলের কারণে হাসিনা বেগম, ও সাধারণ পুরুষ ওয়ার্ডে ঋণ খেলাপির দায়ে ধামইরহাট ইউনিয়নে ২নং ওয়ার্ডের প্রার্থী মো. মেহেদী হাসান, ৯নং ওয়ার্ডে মো. কামাল চৌধুরী, প্রার্থী ও সমর্থক অনুপস্থিত থাকার কারণে আড়ানগর ইউনিয়নের গোপেশ চন্দ্র ও আলমপুর ইউনিয়নে বয়স কম হওয়ায় ৯নং ওয়ার্ডের প্রার্থী মোশারফ হোসেনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন আরও জানান, বাতিলকৃত প্রার্থীগণ আগামী ৩ দিনের মধ্যে জেলা নির্বাচন অফিসার বরাবর আপিলের আবেদন করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..