× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক

ক্রাচে ভর করে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নব-নির্বাচিত চেয়ারম্যান শাহীন 

admin
হালনাগাদ: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
ইউনিয়নের

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ক্রাচে ভর করে জনগণের সাথে দেখা করেন ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন।
১১ নভেম্বর সালথা উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে খন্দকার সাইফুর রহমান শাহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বল্লভদি ইউনিয়নে ২২ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই ক্রাচের উপর ভর করে ইউনিয়নের বিভিন্ন গ্রামের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস মোল্যাসহ নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে শনিবার (২৭ নভেম্বর) দুপুরে খন্দকার শাহীন সাংবাদিকদের বলেন, আমার ইউনিয়নকে সংঘর্ষ, মাদক মুক্ত ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়তে চাই। এজন্য ইউনিয়নের সকল নাগরিকদের সহযোগিতা নিয়ে আমি কাজ করতে চাই। জনগন আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমি যেন তাদের সেই ভালবাসার মুল্যায়ন করতে পারি। আমার জীবনে আমি কখনো ঘুষ-দূর্নীতির সাথে জড়িত হই নাই। চেয়ারম্যান থাকাকালীন আমি কোন অপকর্মের সাথে জড়িত হবো না। ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।


এ ক্যটাগরির আরো খবর..