বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ওই গ্রামের মতিয়ার রহমান ও সাইদুর রহমানের দুটি সামাজিক দল রয়েছে। বেশ কয়েকদিন আগে সাইদুরের সমর্থক হযরত আলী একটি খাট বানাতে দেয় মতিয়ারের সমর্থক রোনা মিস্ত্রীর কাছে।
খাট তৈরী ও টাকা পরিশোধ নিয়ে সকালে হযরত ও রোনা মিস্ত্রীর মাঝে হাতা-হাতি হয়। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় আটক করা হয়েছে ৬ জনকে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।