× Banner
সর্বশেষ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী  জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য

বেনাপোল প্রতিনিধি

ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সোহরাব, সমর্থন দিলেন নৌকার প্রার্থী তোতাকে

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ আসন্ন ইউপি  নির্বাচনে যশোরের শার্শা উপজেলার শার্শা সদর ইউনিয়নে নৌকা প্রতীকের কবির উদ্দিন তোতাকে সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিজের নাম প্রত্যাহার করলেন বর্তমান সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন।
সোমবার ( ২২ নভেম্বর) সন্ধ্যায় দুই প্রার্থীকে এক সাথে নিয়ে সকল ভেদাভেদ ভূলে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে নির্দেশ দেন শার্শার এমপি শেখ আফিল উদ্দিন।
চেয়ারম্যান সোহরাব বলেন, আমি আমার ইউনিয়নের সকল মানুষের ভালবাসার চাপে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু দলের নির্দেশে ও এমপি আফিল উদ্দিনের কথা মত আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে, আমার সমস্ত কার্যক্রম স্থগিত করে, দলের মনোনীত নৌকার  প্রার্থী কবির উদ্দিন তোতাকে সমর্থন করলাম।
এমপি শেখ আফিল উদ্দীন বলেন, আমি চাইনা শার্শার মাটিতে আওয়ামী লীগে আওয়ামী লীগে আর কোন ভেদাভেদ থাকুক। সোহরাব কোন ভূল করেনি স্বতন্ত্র প্রার্থী হয়ে। তার এলাকার জন সমর্থনে সে প্রার্থী হয়েছিল। আমি তাকে অনেক বুঝিয়েছি। এবং তাকে বোঝাতে সক্ষমও হয়েছি। এখন থেকে আর কোন কটুক্তি নই। সোহরাব ভাইও জিন্দাবাদ, তোতা ভাইও জিন্দাবাদ।


এ ক্যটাগরির আরো খবর..