× Banner
সর্বশেষ
ভারতে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কে উদ্বেগ বাড়বে – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন – স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বিমানবন্দরে সমান নিরাপত্তা তল্লাশি – বিমান মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট – সমাজকল্যাণ মন্ত্রী বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু, সড়ক অবরোধ

Dutta
হালনাগাদ: শনিবার, ২০ নভেম্বর, ২০২১
নির্বাচনী সহিংসতা

স্টাফ রিপোর্টার, যশোর: যশোরের শার্শা উপজেলার বাড়আঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নৌকা প্রতিকের সমর্থকদের হামলায় আহত মোস্তাক ধাবক (৪২) মারা গেছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ খবর পাওয়ার পর বাগআঁচড়ায় সড়কে আগুন জ¦ালিয়ে অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। প্রায় এক ঘন্টা অবরোধের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয়রা জানান, বাগআঁচড়া ইউনিয়নে নৌকা প্রতিক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গত ১৬ মে রাত ১টার দিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের সমর্থক আব্দুল খালেক ধাবক, তার ছেলে মোস্তাক ধাবক ও সাজ্জাদুল ধাবককে কুপিয়ে জখম করে নৌকা প্রতিকের সমর্থকরা। ওই রাতেই তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৩টার দিকে মোস্তাক ধাবক মারা যান। এ খবর এলাকায় পৌছানোর পর আজ সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা বাগআঁচড়া বাজারে যশোর-সাতক্ষীরা সড়ক অবরোধ করে।
এসময় তারা সড়কে আগুল জ¦ালিয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে অবস্থানয় নেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরানের নেতৃত্বে পুলিশের একটি টিম গিয়ে সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানিয়েছেন, মোস্তাবক ধাবকদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। মোস্তাকের মৃত্যুতে স্থানীয়রা বিক্ষুদ্ধ হলেও তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। একইসাথে নির্বাচন সুষ্ঠু করতে সবধরণের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..