× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

স্টাফ রিপোর্টার, যশোর

শার্শায় নির্বাচনী সহিংসতায় দুইজন গুলিবিদ্ধসহ তিনজন আহত

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
শার্শায় নির্বাচনী সহিংসতা

স্টাফ রিপোর্টার, যশোর :  যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলযোগের ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের পাঁচভূলোট দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
আহতরা জানান, বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আব্দুর রশিদের বিপক্ষে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন সাবেক মেম্বার তবিবর রহমান। নির্বাচনী প্রচারণা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। আজ সকালে নৌকা প্রার্থীর সমর্থকরা পাঁচভূলোট এলাকায় স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমানের নির্বাচনী অফিসে হামলা চালায়। এসময় তারা অফিসটি ভাংচুর করে। তবিবর রহমানের লোকজন বাধা দিলে নৌকার সমর্থকরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটনায়। একপর্যায়ে তারা গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলে উপস্থিত ফজর আলী, আশরাফুল ইসলাম গুলিব্ধি হন এবং রবিউল ইসলাম নামে অপর একজন বোমার স্প্রিন্টারে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে দুপুর দেড়টার দিকে তাদের যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক শাহিনুর রহমান সোহাগ জানান, আহতদের মধ্যে ফজর আলীর হাতে ও আশরাফুল ইসলাম উরুতে গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে আশরাফুলের অবস্থা গুরুতর। এছাড়া রবিউল ইসলাম নামে অপর একজন বোমার স্প্রিন্টারে আহত হয়েছেন। তাদের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, দুইপক্ষের সংর্ঘষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোন পক্ষ মামলা দেয়নি এবং কাউকে আটকও করা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..