× Banner
সর্বশেষ
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অনলাইন ডেস্ক

খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ৫ নভেম্বর

admin
হালনাগাদ: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ৫ নভেম্বর

ঢাকা, ৯ কার্তিক (২৫ অক্টোবর):   খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনকারীদের এমসিকিউ ও লিখিত পরীক্ষা আগামী ৫ নভেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্য্ন্ত ৮টি বিভাগীয় শহর- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ-এ অনুষ্ঠিত হবে।  

খাদ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনকারীগণ ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর http://admit.dgfood.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করতে হবে। ওয়েবসাইট থেকে আইআইসিটি, বুয়েট প্রস্তুতকৃত ‘পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা ও ভিডিও’ ডাউনলোড করে সেখানে বর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য প্রার্থীগণকে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।

প্রবেশপত্র ডাউনলোড করতে কোন সমস্যা হলে হটলাইন ০১৭০৬৫০৪১৬৯ ও ০১৩০৫৭০৩৮৭৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করা বাঞ্ছনীয়।

নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদের পরীক্ষা পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..