× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

ডেস্ক

রাণীনগরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিলেন আ’লীগের দুই নেতা

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে নওগাঁর রাণীনগর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন। এ নির্বাচনে অংশ নিতে উপজেলার ৩নং গোনা ইউপির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামীলীগ নেতা আব্দুল আরিফ রাঙ্গা। এছাড়া ৪নং পারইল ইউপির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন পারইল ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মজিবর রহমান।

বৃহস্পতিবার দুপুরে রির্টানিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তারা। এ সময় তার সহযোগীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম জমা শেষে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আরিফ রাঙ্গা বলেন, আমি দীর্ঘদিন ধরে আমার ইউনিয়নের জনগণের সাথে মিলে-মিসে আছি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। এই নির্বাচনে গোনা ইউপির চেয়ারম্যান পদে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমি আশাবাদী জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।

স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মজিবর রহমান বলেন, পারইল ইউনিয়নে আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ এ নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়ী করবে।


এ ক্যটাগরির আরো খবর..