× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

অনলাইন ডেস্ক

বিয়ের পাঁচ দিনের মাথায় স্বামীকে অচেতন করে নববধূ উধাও  

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
বিয়ের পাঁচ দিনের মাথায় স্বামীকে অচেতন করে নববধূ উধাও

নোয়াখালী প্রতিনিধি:   নোয়াখালীর চাটখিলে বিয়ের পাঁচ দিনের মাথায় এক নববধূ উধাও হয়ে গেছে।

গতকাল বুধবার (১৩ অক্টোবর) বিকেলে কনের পরিবার চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেন। এর আগে মঙ্গলবার দিবাগ রাতে উপজেলা বানসা গ্রামের সফি উল্যা বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (৮ অক্টোবর) পারিবারিক ভাবে উপজেলার বানসা গ্রামের সফি উল্যা বেপারী বাড়ির আবদুল জলিলের মেয়ে শারমিন আক্তারের (২১) সাথে একই উপজেলার সাজ্জাত হোসেনের (৩০) বিয়ে হয়। গত মঙ্গলবার (১২ অক্টোবর) সাজ্জাত তার স্ত্রী শারমিনকে নিয়ে শশুর বাড়িতে  বেড়াতে যায়। সেখানে স্ত্রী শারমিন আক্তার রাতে সাজ্জাতকে চেতনানাশক ঔষুধ খাইয়ে দিয়ে পরিবারের সদস্যদের অগোচরে উধাও হয়ে যায়।  এ সময় শারমিন ১০ভরি স্বর্ণাংলকার, ৫০হাজার টাকা এবং বিদেশি ১৫ হাজার রিয়াল সহ মোট ১০লাখ ৮০হাজার টাকার মালামাল সাথে নিয়ে যায়। ভুক্তভোগীর মা জানান, তিনি বুধবার সকালে সংবাদ পেয়ে সাজ্জাতের শশুর বাড়িতে গিয়ে তার ছেলেকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে সাজ্জাতকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে শারমিনের বাবা আবদুল জলিলের মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি। তার বড় মেয়ে রুমি ফোন রিসিভ করে শারমিন পালিয়ে যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, কোথায় বা কার সাথে পালিয়ে গেছে তা আমাদের জানা নেই।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..