× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

নোয়াখালীতে বাসের ধাক্কায় কিশোরের মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
নোয়াখালীতে বাসের ধাক্কায় কিশোরের মৃত্যু

নোয়াখালীর প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায়  আরও ২ জন আহত হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  চাটখিল -রামগঞ্জ সড়কের চাটখিল ডাকবাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মোঃ অমিত(১৬)। সে চাটখিলের মির্জাপুরের নয়া বাড়ির মোহাম্মদ নাসিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অমিত আরো দুইজনসহ মোটরসাইকেলযোগে চাটখিল থেকে ১১ নং বাজারে যাওয়ার পথে ডাকবাংলোর সামনে পৌঁছালে পিছন দিক থেকে জননী বাস (চাঁদপুর জ-১১ -০০৩) সজোরে ধাক্কা দিয়ে গুরুতর জখম করে দ্রুত চলে যায়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় আহত অমিতের মৃত্যু হয়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..