× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক

পূজায় শাড়ি না দেওয়ায় স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

admin
হালনাগাদ: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
পূজায় শাড়ি না দেওয়ায় স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে পূজায় শাড়ি কিনে না দেওয়ায় স্বামীর সাথে অভিমান আত্মহত্যা করেছে দিথি রাণী (১৮) নামে এক নববধূ।
সোমবার(১১ অক্টোবর) গভীর রাতে রংপুর মেডিক্যালে নেওয়ার পথে ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত দিথি রাণী ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নাপিতপাড়া গ্রামের ভমর রায়ের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায় , গত মাস দুই আগে নিজের বড় বোনের দেবর রাজ মিস্ত্রি ভমর রায়ের সাথে ভালবেসে দিথি রাণীর বিয়ে হয়। রবিবার ভূল্লী বাজারে স্বামীর কাছে দামি শাড়ি কিনে চাইলে স্বামী না দেওয়ায় বাসায় গিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। অভিমানে মাঝ রাতে দিথি শোয়ার রুমের সরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। তার স্বামী ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেয়ণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, বধুর লাশ মর্গে পাঠানো হয়েছে। মৃত গৃহবধূর পিতার পরিবার থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।


এ ক্যটাগরির আরো খবর..