উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদে শনিবার ৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় আসন্ন করগাঁও ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী ৭ জন। সাবেক আওয়ামীলীগ নৌকা মনোনীত প্রার্থী, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলু রহমান, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফরাদ চৌধুরী, নবীগঞ্জ যুবলীগ নেতা পিকলু চৌধুরী, নবীগঞ্জ উপজেলা যুবলীগ সদস্য রুপায়ন দাশ, করগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি সাগর মিয়া, সাধারণ সম্পাদক লেবু আহমদ লেবু।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আতিকুর রহমান, গীতা পাঠ করেন চন্দ্র রায় । বর্ধিত সভায় করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলু রহমান সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কনক দাস এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত গিয়াসউদ্দিন আহমেদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী।
উক্ত বর্ধিত সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, মানিক মিয়া, ২নং কুমড়ো মিয়া, ৩ নং ভৈরব দাস, ৭ নং আব্দুল মাজাদ মিয়া, ৮নং লিলা পদ দাশ , ৯ নং আব্দু রুপ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নাই । তারা বলেন,আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রীর নৌকার প্রার্থী যাকে মনোনীত করবেন তার পক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের সকল নের্তৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। যারা নৌকায় বিরোধিতা করবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ক্যটাগরির আরো খবর..