× Banner
সর্বশেষ
আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী

পল্টন মোড়ে দুই বাসের মাঝখানে চাপা পড়ে এক বৃদ্ধ নিহত

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: পল্টন মোড়ে দুই বাসের মাঝখানে চাপা পড়ে আবুল হোসেন মাতব্বর(৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি গ্রাম থেকে রামপুরায় মেয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। পরে পথচারী মারুফ ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

পথচারী মারুফ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবুল হোসেন রাস্তা পার হচ্ছিলেন। একই জিরো পয়েন্ট থেকে তানজিল ও সুপ্রভাত নামে দুটি বাস পল্টনের দিকে যায়। এ সময় আবুল ওই দুটি বাসের মাঝখানে চাপা পড়েন। বাস দুটি চলে গেলে আবুল রাস্তায় পড়ে থাকেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আবুল হোসেনের ছেলে আরিফ জানান, বাবার মোবাইল দিয়ে পথচারী মারুফ কল করলে তিনি হাসপাতালে ছুটে আসেন। তার বাবা মাদারীপুর থেকে রামপুরায় মেয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..