× Banner
সর্বশেষ
টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী  সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

News Desk

দীপিকা-রণবীর হতে যাচ্ছেন শাহরুখের প্রতিবেশী

admin
হালনাগাদ: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
Ranavir-dipika

শিগগিরই বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রতিবেশী হতে যাচ্ছেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন দম্পতি। মহারাষ্ট্রের দামি এবং অভিজাত এলাকা আলীবাগে বাংলো কিনেছেন তাঁরা।

গতকাল দীপিকা আর রণবীর সিংকে স্থানীয় রেজিস্ট্রেশন অফিসে দেখা গেছে। তারপর থেকেই গুঞ্জন। শোনা যাচ্ছে, আলীবাগে পাশাপাশি বিশাল দুটো বিলাসবহুল বাংলো কিনেছেন এই তারকা দম্পতি। বাংলোর সঙ্গে আছে বিশাল বাগান আর সারি সারি সুপারি ও নারকেল গাছ। তাঁদের বাংলোটি সমুদ্রসৈকতে অবস্থিত। আলীবাগ শুধু মহারাষ্ট্রের নয়, দেশের সবচেয়ে দামি এলাকাগুলোর একটি। এখানে শাহরুখ খানের একটি অভিজাত খামারবাড়ি আছে।

saruk

কিছুদিন আগে নিজের শহর বেঙ্গালুরুতে একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন দীপিকা। এই দম্পতি আরও অনেক ফ্ল্যাটের মালিক। রণবীর আর দীপিকা মুম্বাইয়ের প্রভাদেবী এলাকার একটা ফ্ল্যাটে থাকেন। শোনা যায়, বিয়ের আগে এই ফ্ল্যাট কিনেছিলেন দীপিকা। ২০ কোটি রুপির এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে জিম, সুইমিং পুলসহ আরও অনেক সুবিধা আছে।

 


এ ক্যটাগরির আরো খবর..