× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

পূর্ব ঘোষণা অনুসারে নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের এইচএসসি -শিক্ষামন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
Minister of Education

পূর্ব ঘোষণা অনুসারে আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এইচএসসি পরীক্ষা নেয়ার জন্য সকল প্রস্তুতি রয়েছে আমাদের। এজন্য সংক্ষিপ্ত সিলেবাসের ওপর বর্তমানে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। আশা করছি, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে উল্লেখিত সময়ে দুটি পরীক্ষা আমরা নিতে পারব। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ  ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি অনুকূলে আসলে আগামী নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা নেয়া হবে। এই সময়ে যদি পরিস্থিতি অনুকূলে না আসে সেক্ষেত্রে গত বছরের মতো এবারও সাবজেক্ট ম্যাপিং করে শিক্ষার্থীদের ফলাফল দেয়া হবে। তবে এখনো আমরা পরীক্ষা নিয়েই ফলাফল দিতে চাই।

তিনি আরও বলেন, প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থীদের যেন কোনো ঘাটতি না হয় সেজন্য শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস সেভাবেই সাজানো হয়েছে। আশা করি শিক্ষার্থীদের প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না। সেই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় টিকা কার্যক্রম চলছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর দশ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এরপর ওই বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে সর্বশেষ তা আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..