× Banner
সর্বশেষ
শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

প্রায় পাঁচ হাজার আপত্তিকর ফেইসবুক লিংক বন্ধ করেছে বিটিআরসি

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Facebook-suspend-btrc.jpg

আপত্তিকর চার হাজার ৮৮৮টি ফেসবুক লিংক, ৬২টি ইউটিউব লিংক, এক হাজার ৬০টি ওয়েবসাইট লিংক ও ২২ হাজার পর্নোগ্রাফি-জুয়ার সাইট গত এক বছরে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) বিটিআরসি কার্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, কনটেন্ট ও আনুসঙ্গিক বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।

এক বছরে আপত্তিকর ১৮ হাজার ৮৩৬টি ফেসবুক লিংক, ৪৩১টি ইউটিউব লিংক ও এক হাজার ৬০টি ওয়েবসাইট লিংক বন্ধে সংশ্লিষ্ট মাধ্যমের কাছে অনুরোধ করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টেলিযোগাযোগ অধিদপ্তরের সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্সের মাধ্যমে এ পর্যন্ত বাংলাদেশ থেকে ২২ হাজারের বেশি পর্নোগ্রাফিক ও অনলাইন জুয়ার সাইটে প্রবেশ বন্ধ করা হয়েছে।

এছাড়া সম্প্রতি হাইকোর্টের প্রধান বিচারপতির নামে অবমাননাকর পোস্ট এবং আপত্তিকর কনটেন্ট অপসারণে বিটিআরসি সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে তাদের সহায়তায় পাঁচটি ফেসবুক অ্যাকাউন্ট ও একটি অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট অপসারণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..