× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সপ্তাহে কোটি টিকা দেবার সক্ষমতা রয়েছে আমাদের : স্বাস্থ্য অধিদপ্তর

Dutta
হালনাগাদ: বুধবার, ৪ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/health-department.jpg

আগামী ৭ আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু হতে চলেছে। ৭ দিনে ১ কোটি টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক এবং মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

আজ ককেBবুধবার (৪ আগস্ট) দুপুর ৩টায় অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন।

সিনোফার্মের টিকা আছে ৪৩ লাখ ডোজ, আগামী দুই সপ্তাহে কত টিকা আসবে, কীভাবে লক্ষ্যমাত্রা পূরণ হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. নাজমুল ইসলাম বলেন, ৭ দিনে ১ কোটি টিকা দেওয়ার পরিকল্পনার আমরা করেছি। সমস্ত পরিকল্পনা নির্ভর করে অন্যান্য অনুষঙ্গের সহায়তার ওপর।

টিকার সরবরাহ যদি ঠিক থাকে, পর্যাপ্ত টিকা যদি আমাদের হাতে থাকে, তাহলে এই পরিমাণ টিকা দেওয়ার সক্ষমতা আমরা রাখি। আমরা সেভাবেই চেষ্টা করছি।

লকডাউনের কারণে যারা ঢাকার বাইরে আছেন, তারা সেখানে করোনা টিকার প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ ঢাকায় এসে নিতে পারবেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লকডাউন পরিস্থিতিতে ঢাকার ৫টি কেন্দ্রে একটি সিদ্ধান্ত হয়েছিল, তারা সেখানে গিয়ে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন। এই বিষয়ে এখনও নতুন কোনো সিদ্ধান্ত আসেনি। বিষয়টি অবশ্যই বিবেচনায় থাকবে।

যারা করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন কিন্তু টিকা নেওয়ার জন্য এখনও এসএমএসের অপেক্ষায় রয়েছেন, তারা কি সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা নেবেন নাকি এসএমএস না পেলে টিকা নিতে পারবেন না, জানতে চাইলে ডা. নাজমুল ইসলাম বলেন, এসএমএস পেয়েই টিকাকেন্দ্রে যাওয়া উত্তম, তাহলে অহেতুক ভিড় এড়িয়ে যাওয়া যাবে। এছাড়াও আমরা জানি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যাওয়ার চেয়ে মূল জাতীয় পরিচয়পত্রটি সঙ্গে করে নিয়ে যাওয়াই উত্তম। ফটোকপি দেখে কাগজপত্র সঠিক কি না বোঝা মুশকিল।

 


এ ক্যটাগরির আরো খবর..